আজ দ্বিতীয় দিনে পড়ল রায়গঞ্জে ব্যাবসায়ী সংগঠনদের ডাকা বনধ। আজ পরিস্থিতি প্রথম দিনের মতো উত্তাল না থাকলেও বনধ ছিল সর্বাত্বক। পর পর দুই দিন ধরে লাগাতার বনধের কারনে নাজেহাল অবস্থা সাধারন মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যাবসায়ীদের।
গতকাল রায়গঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে সবকয়টি ব্যাবসায়ী সংগঠনের সাথে শান্তি বৈঠকে বসে পুলিশ ও মহকুমা প্রশাসন। বৈঠকে ব্যাবসায়িদের ক্ষতিপূরণের বিষয়ে এবং নিরাপত্তার বিষয়ে কোন সদর্থক ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিতে না পরায় ভেস্তে যায় শান্তি বৈঠক। এরপরেই বনধ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ব্যাবসায়ি সংগঠন। ফলে আজও রায়গঞ্জ শহর জুরে চলছে বনধ। যানবাহন হীন হয়ে পড়েছে রাস্তা ঘাট, খোলেনি কোন দোকান পাট, হাট বাজার।
রায়গঞ্জে ব্যাবসায়ি ও সাধারণ মানুষের মনে আতঙ্ক কাটাতে শহর জুরে কমব্যাট ফোর্স নিয়ে রুট মার্চ করলো রায়গঞ্জ থানার পুলিশ। আজ সকাল ১১ টা নাগাদ রায়গঞ্জ থানা থেকে বিশাল বাহিনী নিয়ে রুট মার্চ করে কর্তব্যরত পুলিশ অফিসারেরা। শহরের এম জি রোড, এন এস রোড হয়ে শিলিগুড়ি মোড় পর্যন্ত কমব্যাট ফোর্স নিয়ে রুট মার্চ করা হয়। শহরের পরিবেশ এখনও থমথমে।